Return Policy
Innovative Mart BD

Innovative Mart BD – রিটার্ন পলিসি

আপনার প্রতিটি কেনাকাটা এবং প্রতিটি প্রোডাক্ট যাতে সঠিক থাকে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তবে যদি কোনো কারণে প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে, প্রোডাক্ট কাজ না করে, বা কালার/সাইজ অর্ডারের সাথে ভিন্ন হয়, তখন পণ্য এক্সচেঞ্জ বা রিটার্ন করার সুযোগ রয়েছে।


প্রোডাক্ট মিসিং বা ভিন্ন প্রোডাক্ট কমপ্লেইন করার ক্ষেত্রে:


  • ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি পরীক্ষা করে নিন, অথবা


  • প্যাকেট খোলার সময় একটি সম্পূর্ণ আনবক্সিং ভিডিও ধারণ করুন।


বিশেষ দ্রষ্টব্য: আনবক্সিং ভিডিও ছাড়া প্যাকেজে প্রোডাক্ট মিসিং, ভেঙ্গে যাওয়া বা ভিন্ন প্রোডাক্টের অভিযোগ গ্রহণযোগ্য নয়।


ওয়ারেন্টি:

  • আমাদের প্রায় সকল প্রোডাক্টে ৭ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে।


  • কিছু নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টি প্রযোজ্য যা প্রোডাক্ট রিসিভের দিন থেকে কার্যকর হবে।


রিটার্ন/এক্সচেঞ্জ/রিফান্ড প্রযোজ্য হবে না যদি:


  • প্রোডাক্টটি পোড়া (Burn) বা ফিজিক্যাল ড্যামেজ হয়ে থাকে।


  • সফটওয়্যার বা ডিজিটাল প্রোডাক্ট হয়।


  • ক্লিয়ারেন্স সেলের কোনো প্রোডাক্ট হয়।


  • প্রোডাক্টের মূল সিল বা স্টিকার খোলা হয়ে থাকে।


  • আন্ডারগার্মেন্টস জাতীয় আইটেম হয়।


  • প্রোডাক্টের সাথে প্রদত্ত এক্সেসরিজ, চার্জার বা অ্যাডাপ্টারের কোনো সমস্যা থাকে।


  • কোনো গিফট আইটেম বা বিনামূল্যে দেওয়া পুরস্কার হয়।


  • প্রোডাক্টে স্ক্র্যাচ পড়ে বা এমন অবস্থায় থাকে যা পুনরায় বিক্রয়যোগ্য নয়।


  • থার্ড-পার্টি হার্ডওয়্যার/ডিভাইস/অ্যাপ/সফটওয়্যার কম্প্যাটিবিলিটি ইস্যু দেখা দেয়, যা প্রোডাক্টের ডিফল্ট ফিচার নয়।


রিটার্ন/এক্সচেঞ্জ প্রক্রিয়া:


১. প্রোডাক্ট রিসিভ করার পর দ্রুত চেক করুন। কোনো সমস্যা থাকলে ৭ দিনের মধ্যে আমাদের জানাতে হবে। ছোটখাটো সমস্যার জন্য আমাদের কল সেন্টার বা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে সাহায্য নিতে পারেন।


২. রিটার্নের ক্ষেত্রে প্রোডাক্টের সকল কাগজপত্র, বক্স, এক্সেসরিজ, ওয়ারেন্টি কার্ড, স্টিকার ও গিফট আইটেমসহ সঠিকভাবে প্যাক করে আমাদের ঠিকানায় কুরিয়ার করতে হবে। (বিশেষ অনুরোধ: সরাসরি প্রোডাক্টের বক্সে টেপ লাগাবেন না)।


৩. রিটার্নকৃত প্রোডাক্ট অবশ্যই পুনরায় বিক্রয়যোগ্য অবস্থায় থাকতে হবে। কোনো অংশ মিসিং বা বক্স ক্ষতিগ্রস্ত হলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।


৪. আপনার পাঠানো প্রোডাক্ট আমাদের হাতে আসার পর আমরা তা চেক করবো। সব ঠিক থাকলে, ৭২ ঘণ্টার মধ্যে আপনার টাকা রিফান্ড করা হবে।


কুরিয়ার চার্জ:


  • প্রোডাক্টে যদি কোনো ফ্যাক্টরি ফল্ট বা আমাদের পক্ষ থেকে কোনো ভুল থাকে, তাহলে রিটার্নের ডেলিভারি চার্জ Innovative Mart BD বহন করবে।


  • যেকোনো ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্যের জন্য আমরা ৩ দিনের মধ্যে ফ্রি রিটার্ন সুবিধা প্রদান করি।


  • যদি ক্রেতা মাইন্ড চেঞ্জ করেন বা ব্যক্তিগত কারণে প্রোডাক্ট ফেরত দিতে চান, তবে সকল কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।


রিফান্ড নীতি:


  • কোনো অর্ডারের বিপরীতে যদি ক্রেতা কোনো ক্যাশব্যাক বা গিফট পেয়ে থাকেন, রিফান্ডের সময় সেটি মূল টাকা থেকে বাদ দেওয়া হবে অথবা গিফটটি ফেরত দিতে হবে।


যোগাযোগ ও রিটার্ন পাঠানোর ঠিকানা:


ফোন: +8801977838449 ইমেইল: admin@innovativemartbd.com ঠিকানা: হাউজ/হোল্ডিং: ৪৮, গুলবাগ রোড, কদমতলী, ঢাকা ১২০৪, বাংলাদেশ।

0